সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী নিহত, আহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১৪:২৮আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৫:১৩

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আবু মুছা (২৬) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের খানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্যা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।’

নিহত মুছা খানপুর (ইছাকুড়) গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের গফুর গাজীর ছেলে আজিজ গাজী গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

মেডিক্যাল অফিসার ডা. আনিসুর রহমান জানান, আজিজ গাজীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তেল কেনার জন্য পাম্পে যাওয়ার সময় মালবাহী ট্রাক মুছাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক