জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি প্রগতিশীল ছাত্রজোটের

জাবি প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১৫:৩৫আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৫:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান জোটের নেতারা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচি, গণস্বাক্ষর সংগ্রহ এবং উপাচার্যকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘বিভাগ উন্নয়নের নামে প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। যে শিক্ষার্থী গ্রাম থেকে এসে ভর্তি হয়, তার পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন। অনেকেরই জমি বিক্রি করে এ টাকা আনতে হয়। অথচ বিভাগের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় থেকেই টাকা দেওয়ার কথা। সেই টাকা পাওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে অযৌক্তিকভাবে এ টাকা আদায় করা হচ্ছে, যা ১৯৭৩-এর অধ্যাদেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।’

অনিক আরও বলেন, ‘বিভাগের ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ বিভাগগুলোকে দেওয়া হয় না। কিন্তু এই ঘাটতি পূরণের দায়িত্ব কোনওভাবেই শিক্ষার্থীদের ওপর বর্তায় না।’

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভাগ উন্নয়ন ফি-কে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত অর্থ আদায়ের দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়নের এই নেতা।

জোটের নেতারা জানান, দাবি আদায়ে আগামী ৭ নভেম্বর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। এছাড়া ৪ থেকে ৮ নভেম্বর গণস্বাক্ষর সংগ্রহ এবং ১০ নভেম্বর উপাচার্যকে স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম