বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১৬:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৬:৩৬

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) এবং আগামী ৯ ও ১০ নভেম্বর বাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছেন।

জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বছর বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ২৪৫ সিটের বিপরীতে ১ লাখ ৩ হাজার ৯৯৪ জন শিক্ষার্খী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। আগামীতে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম