বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেসমিন মারা গেছেন

বান্দরবান প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৪:৩৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৪:৩৪

ক্যাচিংঘাটায় লাগা আগুন বান্দরবান সদরের ক্যাচিংঘাটা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেসমিন আক্তার (১৮) মারা গেছেন। ঢাকা মেডিক্যালের কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ২২দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিতে মারা যান তিনি। গত ১১ অক্টোবর ভোরে বাসাবাড়িতে আগুন লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন জেসমিন আক্তার।

নিহত জিসমিনের বড় ভাই মো. ফারুক জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় তার বোন জেসমিন আক্তার ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে মারা গেছে। তাকে বান্দরবানেব নিয়ে আসা হচ্ছে। বান্দরবান পৌঁছানোর পর জানাজা শেষ লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে ক্যাচিংঘাটার একটি গ্যারেজ থেকে আগুন জ্বলে উঠে। মূহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ১৫টি দোকান ও পাঁচটি বসতবাড়ি পুড়ে যায়। এসময় বসতবাড়ির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জেসমিন আক্তার, মো. আনিস, জাহাঙ্গীর ও জয়নাল নামে চারজন আহত হন। এদের মধ্যে জেসমিন আক্তারকে প্রথমে বান্দরবান সদর ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে চমেক থেকে তাকে ঢামেকে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম