ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি রাখাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৫:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৫:৫৪

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে গ্রেফতার ১৬ বাংলাদেশি রাখাল চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ১৬ জন বাংলাদেশি গরুর রাখালকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে ৫৩ বিজিবি’র বাখের আলী বিওপি’র একটি টহল দলের সদস্যরা ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সজিব, মিজানুর রহমান, আজিজুল হক, শরীফ উদ্দিন, সোহাব, লিটন, রনি, জেনারুল, মজিবুর রহমান, রাকিব মিয়া, রোহান হোসেন, মানারুল ইসলাম, আজিজুল হক, জুয়েল রানা, রাকিব ও সোহেল রানা। গ্রেফতারকৃত সবারই বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ‘সদর উপজেলার বাখের আলী সীমান্ত পিলার ২৭/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশের ১৬ জন গরুর রাখালকে হাতে-নাতে আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা রুজু শেষে আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয় এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম