কুমিল্লায় মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ, জনদুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৯:৩৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৯:৪১

সড়কের পাশে আবর্জনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চান্দিনা পৌরসভার আবর্জনা এবং কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পাশে লাকসাম পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। এতে সেখানকার পরিবেশ দূষিত হয়ে উঠছে। আবর্জনার তীব্র দুর্গন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন পথচারীসহ চান্দিনা ও লাকসাম পৌরসভার মানুষ।
চান্দিনা উপজেলা পরিষদের রাস্তার প্রবেশ মুখে ধানসিঁড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম সড়কে ময়লা ফেলা হয়েছে। ডুমুরিয়া এলাকায় সড়কের পাশে ময়লা ফেলায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। লাকসামে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাটিয়াভিটা ও ছিলোনিয়া এলাকায় ময়লা ফেলায় শতাধিক গাছ মরে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও রাস্তার পাশে ময়লা ফেলে খাল ভরাট করা হচ্ছে, আবার কোথাও রাস্তার পাশেই ময়লা ফেলা হচ্ছে। তীব্র দুর্গন্ধে যাতায়াতকারীরা নাক চেপে পথ পার হচ্ছেন। রাস্তার পাশে আগুন লাগিয়ে আবর্জনা পুড়িয়ে ফেলার কারণে মরে গেছে সড়ক ও জনপদ বিভাগের শত শত গাছ।
চন্দনা গ্রামের আনিসুর রহমান জানান, পৌরসভার উচিত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, যাতে পরিবেশ দূষিত না হয়।
লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খোন্দকার জানান, ময়লা ফেলার জন্য একটি জায়গা নেওয়া হয়েছে। সেটি ব্যবহারের উপযোগী করার পর মহাসড়কের পাশে আর ময়লা ফেলা হবে না।
চান্দিনা পৌরসভার মেয়র মফিজুল ইসলাম জানান, পৌরসভার ময়লা ফেলার জায়গা রয়েছে। মহাসড়কের পাশে ময়লা ফেলতে নিষেধ করা হবে।
সড়ক ও জনপদ অধিদফতরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, মহাসড়ক জাতীয় সম্পদ। এর সৌন্দর্য রক্ষায় সবার লক্ষ্য রাখা প্রয়োজন। মহাসড়কের পাশে ময়লা না ফেলতে বাজার কমিটি ও পৌরসভাকে চিঠি দেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম