‘নির্বাচনে অংশ না নিলে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বিএনপি’

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ২১:৪৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ২২:০৩

বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘এবারের নির্বাচনে অংশ না নিলে বিএনপি চিরদিনের জন্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে; আর তাদের অস্থিত্ব চিরকালের জন্য বিলীন হয়ে যাবে।’

শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জেলা ওয়ার্কাস পার্টি আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, ‘আন্দোলনের নামে অরবোধ, জ্বালাও-পোড়াও, এমনকি মানুষ হত্যা করেও বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রতিহত করতে পারেনি। সংসদকে অচল করতে পারেনি। এখন আবার বলছে, দাবি না মানলে নির্বাচন বর্জন ও প্রতিরোধ করবে। খালেদা জিয়া জেলে, তারেক রহমান পলাতক। তাদের দলে কোনও নেতা নেই। এখন তারা ড. কামাল, আ স ম রবদের ভাড়া করে এনেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে। আর যদি না নেয়, তবে শুধু সামনের পাঁচ বছরের জন্য নয়; সারা জীবনের জন্য তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, তাদের অস্তিত্বই বিলোপ হয়ে যাবে।’

জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– দলের পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম হক্কানী ও মোসাদ্দেক হোসেন লাবু।

এর আগে মন্ত্রী পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও রাণীশংকৈল ডাকবাংলোয় দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় জেলার সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম