বঙ্গবন্ধু ও জেল হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জিয়াউর রহমান জড়িত: বিমানমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ২৩:৩৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ২৩:৪৯

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে এ কে এম শাহজাহান কামাল (ছবি– প্রতিনিধি)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা। দেশকে নেতৃত্ব শূন্য করাই ছিল ঘাতকদের লক্ষ্য। আর খুনি মুসতাক, কর্নেল রশিদ, ফারুক, ডালিম, শাহরিয়ার –এরাই হত্যাকাণ্ডের মূল হোতা। আর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিল।’

শনিবার (৩ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর এন আহম্মদীয় বিদ্যালয় মাঠে জেল হত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কে এম শাহজাহান কামাল আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনুন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকছুদ কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর বারের সভাপতি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের চেয়ারম্যান সালাগ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম