বগুড়ায় ফেনসিডিলসহ পাঁচ চোরাকারবারি আটক

বগুড়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৩

bogra বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা রবিবার (৪ নভেম্বর) বিকালে শহরের গোকুল এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেছেন। এ সময় পাঁচজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
গ্রেফতার মাদক বিক্রেতারা হলো, মোস্তাকিম (৪০), বাদল (৪০), মশিউর রহমান (৩২), আবদুল হান্নান (৫০) ও নাসির (২৫)। তাদের বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শাহ জালাল জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দিনাজপুরের হিলি, পাঁচবিবির চেঁচড়াসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকা ও অন্যান্য জেলায় সরবরাহ করে আসছে। রবিবার বিকালে তারা জয়পুরহাট থেকে একটি প্রাইভেটকারে ফেনসিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। খবর পেয়ে বগুড়া শহরের গোকুল ওজন স্টেশন এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে কারটি থামানো হয়। তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ২৬৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ সময় তাদের আটক এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম