দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রোহিঙ্গা সমস্যার সমাধান আসবে: সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৯:০৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৯:১৭


কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালা কৃষ্ণন। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার সঙ্গে ছিলেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালা কৃষ্ণন বলেছেন, রোহিঙ্গা সংকট সহজে সমাধান যোগ্য নয়। তবে এ সমস্যার সমাধান আসবে, এজন্য মিয়ানমার ও বাংলাদেশ উভয়কে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। রবিবার (০৪ নভেম্বর) বিকেলে উখিয়ার কুতুপালংয়ে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালা কৃষ্ণন এসব কথা বলেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালা বলেন, এ সংকট সমাধানে দুইদেশকে এক হয়ে কাজ করতে হবে। খুব কম সময়ের মধ্যে এক মিলিয়ন শরণার্থীকে স্থান দিয়ে নজির স্থাপন করেছে বাংলাদেশ। এজন্য আজ বিশ্ব দরবারের প্রশংসার দাবিদার। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দুর্যোগ-ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহিদুর রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
এর আগে, দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সফরকারী দলটি। এরপর বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে যান। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গেও আলোচনা করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধি দলটি। তারা কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।


/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম