চমেক হাসপাতাল থেকে অপারেশন সরঞ্জাম পাচার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০১৮, ১৯:২৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:১৮

জব্দ করা অপারেশন সরঞ্জাম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপারেশন সরঞ্জাম পাচার করার সময় বেবি দেবী (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ নভেম্বর) দুপুরে এসব সরঞ্জাম পাচার করার সময় হাসপাতালের পশ্চিম গেট থেকে তাকে আটক করা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক বেবি দেবীর কাছ থেকে তিনশটি হ্যান্ড গ্লাভস, ১০ বক্স অপারেশনের সুতা ও ৯০টি অন্যান্য অপারেশন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে তিনি জানান। বেবি দেবী বোয়ালখালীর পোপাদিয়ার মধু নাথের স্ত্রী। তিনি নগরীর মুরাদপুর এলাকায় কামাল কলোনীতে থাকেন।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কিছু দিন ধরে বেবি দেবী হাসপাতাল থেকে অপারেশন সরঞ্জাম পাচার করে আসছিল। আজ গোপন তথ্যের ভিত্তিতে তাকে হাসপাতালের পশ্চিম গেট এলাকা থেকে আটক করা হয়। তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেবি দেবী জানিয়েছে হাসপাতালে কর্মরত নার্স ও আয়াদের কাছ থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করেছেন তিনি। এ ঘটনার সঙ্গে হাসপাতালে কর্মরত কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম