সোনারগাঁওয়ে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ২০:৫৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২০:৫৯

সোনারগাঁওয়ে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তার মেনিখালি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. সোহান (২২), সিরাজ (২৩), নুরুজ্জামান (২৩) ও শাওন (২৩)।

এ ঘটনায় রবিবার বিকেলে সোনারগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার জানান, গত শনিবার দিবাগত রাত পৌনে ৩ টায় মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার মিনিখালি এলাকায় একদল ডাকাত মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোহান, সিরাজ, নুরুজ্জামান ও শাওন নামের ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত ১ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান ও ৩টি দেশীয় উদ্ধার করে।  গ্রেফতারদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম জানান, চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন জায়গা অভিযান চালাচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম