কেরানীগঞ্জ থানা থেকে পলাতক আসামি কুয়াকাটায় গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ০৫:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৫০

কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জ থানা থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার দুই দিন পর রিমান্ডের আসামি মো. সোলেমান হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ নভেম্বর)  সকালে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার কুয়াকাটার প্রত্যন্ত এলাকার একটি ইটভাঁটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোলেমানের বাবার নাম মানিক মিয়া। বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দাউদখালী মরিচাবোনা বাজার গ্রামে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান রবিবার পলাতক আসামি সোলেমানকে গ্রেফতার করার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার পরিদর্শক (অপারেশন) মো. আরাফাত হোসেন ও উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাতে কলাপাড়া থানার কুয়াকাটা এলাকায় অভিযান চালায়। পরে স্থানীয় একটি ইটভাঁটায় ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। আসামি সোলেমান এই ইটভাঁটায় শ্রমিকের কাজ নিয়েছিল।  সোলেমানের নিকটাত্মীয়দের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েই ইটভাঁটায় অভিযান চালানো হয়। পলাতক আসামি সোলেমান গ্রেফতার হওয়ায়  আমরা স্বস্তি ফিরে পেয়েছি। সে একজন দুর্ধর্ষ প্রকৃতির আসামি।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার রিমান্ড মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ১ নভেম্বর সকাল সাতটার সময় এসআই আজাহারুল ইসলাম কদমতলী গোলচত্বর এলাকায় আলবারাকা হাসপাতালের সামনে থেকে মো. সোলেমান হোসেনকে ২৫০ পুরিয়া হিরোইন ও ২০ পিস ইয়াবাসহ আটক করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হলে ওইদিনই তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে থানায় প্রেরণ করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ২ নভেম্বর সন্ধ্যায় আসামি সোলেমান হোসেনকে হাতকড়া পরিহিত অবস্থায় এসআইদের কক্ষে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে থানার হাজতখানায় নেওয়ার সময় অতর্কিতভাবে আসামি সোলেমান তাকে আঘাত করে এবং জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় আসামি সোলেমান দৌড়ে থানা থেকে পালিয়ে যায়। এই ঘটনায় তিনি বাদী হয়ে পলাতক আসামি সোলেমান হোসেনের বিরুদ্ধে শনিবার সকালে একটি মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম