কুষ্টিয়ায় গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ০৯:১৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ০৯:১৯

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিজেদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডীপুর খাড়ালার জিকে সেচ প্রকল্পের ৫ নম্বর সেতুর কাছে এই  গোলাগুলির ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, চন্ডীপুর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে ওই মাদক ব্যবসায়ী মারা যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম