প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত অভিযোগে আটক ২

যশোর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ১৩:৩১আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:১৮

প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত অভিযোগে আটক ২

প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (৪ নভেম্বর) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার তাহেরপুর বাজার থেকে হাদিউজ্জামান (৩৮) ও কৃষ্ণ মিত্র (২৫) নামে দুজনকে আটক করা হয়।

সোমবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান- ঢাকা ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এসআই শামীম হোসেন ও এসআই সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে একটি ফোর্স হাদিউজ্জামান ও কৃষ্ণ মিত্রকে আটক করে। সেসময় তাদের কাছ থেকে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারণার জন্যে ব্যবহৃত ৪টি মোবাইলফোন সেট, ৮টি সিম কার্ড (একটি বিকাশ নাম্বারসহ), দুটি ফেসবুক আইডিতে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত স্কিনশট (১১পাতা) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গত ১৮ আগস্ট থেকে তারা ফেসবুকে প্রচার চালায় যে জেএসসি পরীক্ষার্থীদের টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়া হবে। সেক্ষেত্রে তারা তিন জনের কাছ থেকে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ২ হাজার ৯০০ টাকা গ্রহণ করে।

এই ঘটনায় এসআই শামীম হোসেন মণিরামপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে [ধারা ২৩(১)/২৪(১)(ক)/২৬(১)৩৫] একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০৬/০৪.১১.১৮।

/এএইচ/

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম