পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মিম নামে সাড়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) দুপুরে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মিমের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট ডাঙ্গাপাড়া এলাকায়। সে ওই গ্রামের ময়েন আলীর কন্যা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিম খেলা শেষে বাড়ি যেতে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি মাইক্রোবাস মিমকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মিম নিহত হয়। মাইক্রোবাসসহ চালক পালিয়ে যায়।








