বরগুনায় নির্বাচনি অলিম্পিয়াড অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ২১:২৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২৩:০৮

 

বরগুনায় সুজন আয়োজিত ‘নির্বাচনী অলিম্পিয়াড ২০১৮’ বিজয়ী শিক্ষার্থীরা বিচারক মণ্ডলীর সঙ্গে   ‘নাগরিক চেতনাবোধে উদ্বুদ্ধ তরুণরাই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ কারিগর’ প্রতিপাদ্যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো ‘নির্বাচনি অলিম্পিয়াড ২০১৮’। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বেলা ১টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
বরগুনা সরকারি কলেজ, বরগুনা সরকারি মহিলা কলেজ, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা আইডিয়াল কলেজ, কদমতলা কলেজ, নিউ মডেল কলেজ, বরগুনা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনসংক্রান্ত আইন ও বিধি-বিধান, স্বদেশের তথ্য, ইতিহাস-ঐতিহ্য, দেশের সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, আইন-কানুন, বিগত নির্বাচনসমূহের তথ্য ও ফলাফল, নাগরিক অধিকার, নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য, দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ, দেশীয় ঘটনাপ্রবাহ, দেশীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর প্রতিযোগীরা ৫০টি প্রশ্নের নৈর্ব্যক্তিক উত্তর প্রদান করেন। এরপর বিচারক মণ্ডলী উত্তরপত্র যাচাই-বাছাই শেষে ১০ জনকে সেরা দশ ও একজনকে চ্যাম্পিয়ন, একজনকে প্রথম রানার্স আপ ও একজনকে দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত করেন।

এ সময় সুশাসনের জন্য নাগরিক-সুজন বরগুনা জেলা কমিটির সভাপতি মো. আবদুর রব ফকিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার সভানেত্রী মোসা. নাজমা বেগম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, আইডিয়াল কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির কিসলু, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান মোনালিসা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জয়দেব রায়, সুজন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মেহের আফরোজ মিতা, সহকারী সমন্বয়ক আল-আমিন, সুজন বরগুনা সমন্বয়ক সুমন সিকদার, বেতাগী প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম সিদ্দিকী ও সাংবাদিক মহসিন খান প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম