শরীয়তপুরে মোটরসাইকেল চাপায় দুই ভাইয়ের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ০২:২২আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ০২:২২

শরীয়তপুর

শরীয়তপুরের সখিপুর ইউনিয়নে মোটরসাইকেল চাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৫ নভেম্বর) বিকালে নয়ন শরীফ সরকার কান্দির নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ (৫) ও আব্দুর রহমান (৩) নৈমুদ্দিন সরকার কান্দি গ্রামের বাবু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতদের মাসহ আরও ২ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন মা রহিমা বেগম (৩২) ও স্থানীয় হাসান বেপারী (১৮)। এর মধ্যে রহিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত হাসান বেপারী জানান, সোমবার বিকালে বাবু বেপারীর স্ত্রী রহিমা বেগম তাদের দুই ছেলেকে নিয়ে নয়ন শরীফ সরকার কান্দি বাবা বাড়ি থেকে নৈমুদ্দিন সরকার কান্দি তার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিমতলা এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে রহিমা বেগমের সঙ্গে তিনি কথা বলছিলেন। এসময় মুন্সি কান্দি গ্রামের রহমত উল্যাহ সরকারের ছেলে বরকত আলী (১৮) একটি পালসার মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তাদের ওপর উঠিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক জুনায়েদকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে আহত আব্দুর রহমানের মৃত্যু হয়।

নিহত জুনায়েদ ও আব্দুর রহমানের মা রহিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপর আহত হাসান বেপারী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা মোটরসাইকেলসহ চালক বরকত আলীকে আটক করে পুলিশে দেন। বরকত আলী স্থানীয় হাবিব উল্লাহ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সখিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাড়িসহ চালককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত কোনও অভিযোগ দায়ের করেনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম