নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ০৫:২২আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ০৫:২২

সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় নগরীর চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তার গ্রেফতারের ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে কমপক্ষে তিন-চারটি মামলা রয়েছে। সেই মামলার তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। ওই মামলায় তাকে  গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর সাখাওয়াত হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিপরীতে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ওই নির্বাচনে পরাজিত হলেও এরপরেই তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতির পদ পান। এর আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার মামলায় বাদীপক্ষের আইনজীবী হয়ে আলোচিত হন তিনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম