মুন্সীগঞ্জে এপিআই শিল্প পার্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৮:৩৪

ভিডিও কনফারেন্সে মুন্সীগঞ্জে এপিআই শিল্প পার্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটিভ ফার্মাসিটিউক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্ক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিসিকের বাস্তবায়নে ৩৮১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প করা হয়।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্প চালু হলে মোট ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে বিদেশ থেকে ওষুধের কাঁচামাল আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

প্রতিষ্ঠানটির বাস্তবায়ন মেয়াদ জানুয়ারি ২০০৮ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০০ দশমিক ১৬ একর জমির ওপর নির্মিত প্রকল্পটিতে মোট প্লট থাকবে ৪২টি।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সঞ্চালনায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি জেলা প্রশাসকের সভাকক্ষে উপস্থিত থাকা বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের মধ্যে মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধা, উপকারভোগী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ১৫ মিনিট কথা বলেন।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ, যুগ্ম সচিব এ কে এম রশিদুল ইসলাম, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ীমী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দীন আহাম্মেদ, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি,  জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম