সুবর্ণচরে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১২:৪৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১২:৫৪

নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকাণ্ড নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট বাজারে বুধবার ভোর ৫টার দিকে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১০টি দোকান ও ১টি সিএনজি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- জামশেদ রেস্টুরেন্ট, ফরিদ টি-স্টল, পারভেজ টেলিকম, নারায়ণ সাইকেল মার্ট, একটি সেলুন, একটি টেইলার্স, ইকরা পাঠাগার, একটি গাড়ির গ্যারেজ ও দুটি ঘরসহ মোট ১০টি স্থাপনা। নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকাণ্ড

ছমিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পূর্বচরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু জানান, ভোর ৫টার দিকে ছমিরহাট বাজারের ফরিদ টি-স্টল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন একত্রিত হয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০টি দোকানের সব মালামাল, নগদ টাকা ও একটি সিএনজি পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কমান্ডার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে মাইজদী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম