চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১৩:০৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৩:১৩

রাজশাহী রাজশাহী নগরীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে নগরীর সিটি হাট বাইপাস সড়কের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম শফিকুল ইসলাম মুন্না (৩০)। কাশিয়াডাঙ্গা থানাধীন ফেত্তাপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

নগরীর শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ পারভেজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যার ঘটনা ছিনতাইয়ের কারণে হতে পারে। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 

তিনি বলেন, 'নিহত মুন্নার শরীরে আটটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পর পর মুন্না তার স্ত্রী সালমাকে ফোন করে। তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।'

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম