টঙ্গীতে বসতঘর ও সাতটি গুদাম পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১৩:২২আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৩:৩৬

আগুন গাজীপুরের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও সাতটি কাঠের গুদাম পুড়ে গেছে। বুধবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থলে যান। তাদের তিনটি ইউনিট একত্রে কাজ করে টানা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাঁচটি কাঠের গুদাম, একটি ঝুট গুদাম ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী শাহ আলম, ওমর ফারুক ও রিয়াদ মিয়া কাদেরিয়া টেক্সটাইল মিলের সাতটি গুদাম ভাড়া নিয়ে কাঠ ব্যবসা করে আসছিলেন। আগুন লাগার সুনির্দিষ্ট কোনও কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। এখন ডাম্পিং এর কাজ চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম