নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৫

নরসিংদী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ০৩:৫৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০৩:৫৯

নরসিংদী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন।
পুলিশ ও জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার জেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা করে জেলা বিএনপি। অনুষ্ঠান শেষে তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন মোল্লাসহ ১৫-২০ নেতাকর্মী শিবপুরে ফিরছিলেন। এরইমধ্যে বিএনপির কার্যালয়ের সামনই নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাদের ঘিরে ফেলে ১৫ জনকে গ্রেফতার করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় নাশকতা ও নির্বাচন বানচালের পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অন্য থানায় মামলা আছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে।

তবে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, ‘নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি। তিনি শারিরীকভাবে অসুস্থ। রাজনৈতিকভাবে মোকাবিলা  করতে ব্যর্থ হয়ে বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে দাবিয়ে রাখতে চায়।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম