সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র লিপন, রোকসানা ও উজ্জ্বল

সিলেট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ০৮:১৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১০:১০

প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ সিলেট সিটি করেপারেশনে (সিসিক) প্যানেল মেয়র নির্বাচিত করেছেন কাউন্সিলররা। প্যানেল মেয়র-১ হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, প্যানেল মেয়র-২ হয়েছের সংরক্ষিত ৯ নং নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ এবং প্যানেল মেয়র-৩ হয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হকের পরিচালনায় সিসিকের প্রথম সভায় চতুর্থ পরিষদের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়। এতে কাউন্সিলদের ভোটে নতুন প্যানেল মেয়ররা নির্বাচিত হয়েছেন বলে জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব। তিনি জানান, নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীসহ মোট ৩৭ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৪জন। অন্য তিনজন সভায় উপস্থিত ছিলেন না। অনুপস্থিত থাকা কাউন্সিলররা হচ্ছেন- রেজাউল হাসান কয়েস লোদী, আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আফতাব হোসেন খান। প্যানেল মেয়র নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন মেয়র আরিফ

জানা যায়, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়া প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন ভোট পেয়েছেন ১৬টি। প্যানেল মেয়র-২  অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজের প্রাপ্ত ভোট ১৪টি। অন্যদিকে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি ভোট পান। পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হলেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের মতামত নিয়েই নগরীর উন্নয়নে একযোগে কাজ করতে হবে।  আমরা যে মতের হই না কেন, সিলেট নগরের উন্নয়নে আমরা সবাই এক ও অভিন্ন। সকল রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম