সারিয়াকান্দিতে আ. লীগ কার্যালয়ে বিস্ফোরণ, ৭৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ১৯:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:৩৪

বগুড়া বগুড়ায় সারিয়াকান্দিতে আওয়ামী লীগের সাংগঠনিক অফিসে ককটেল হামলার অভিযোগে ৩৯ জনের নাম উল্লেখসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে সারিয়াকান্দি থানায় এ মামলা করা হয়। আওয়ামী লীগের সারিয়াকান্দি উপজেলা কার্যালয় ও হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দবলাইল কার্যালয়ে বুধবার (৭ নভেম্বর) রাতে ওই ককটেল হামলার অভিযোগে মামলা দুটি দায়ের করেন খোর্দ্দবলাইল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফাছ উদ্দিন ও পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

মামলার বাদী জাহিদুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে পরপর ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটোছুটি করেন। ককটেল বিস্ফোরণ করে তারা ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগান দিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায়।

অপর মামলার বাদী এফাজ উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত মোটরবাইকে খোর্দ্দবলাইল পার্টি অফিসের সামনে এসে বিভিন্ন শ্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে সারিয়াকান্দি থানায় খবর দিলে পুলিশ আসে। পুলিশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি ও খোর্দ্দবলাইল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন আসামিদের নাম বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় পৃথক মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মণ্ডল জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে তার সংগঠনের কেউ জড়িত নেই।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম