বরিশালে এমপি পংকজ দেবনাথের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা

বরিশাল প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ০৩:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ০৪:০৮

বরিশাল মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি’র বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মেহেন্দীগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল বাতেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনুতোষ চন্দ্র বালা মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মেহেন্দীগঞ্জের এএসপিকে (সার্কেল) নির্দেশ দেন।

তবে মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পংকজ দেবনাথ এমপি।

মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, গত ৩ নভেম্বর স্থানীয় এমপি পংকজ দেবনাথ মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ‘মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ’ শীর্ষক স্মৃতি প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্মৃতি যাদুঘর নির্মাণ কাজ শেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এসময় এমপি পংকজ নাথ মুক্তিযোদ্ধাদের চোর, চরিত্রহীন এবং মুক্তিযোদ্ধাদের যেখানে পাবেন সেখানে গামছা দিয়ে বেধে ছবি তুলে ফেইসবুকে দেয়ার নির্দেশ দেন। তারপর যা হয় তা আমি দেখবো। এতে দেশের মুক্তিযোদ্ধাদের শত কোটি টাকার উপরে মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে পংকজ নাথ এমপি বলেন, ‘বাদী আব্দুল বাতেন মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছেন। এ নিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে টাকা দেওয়া ব্যক্তিদের বাকবিতণ্ডা হয়। এমনকি ২০ বছর আগে শিক্ষক শাহে আলমকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা আদায় করেন। কিন্তু তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে পারেননি বাতেন। এ ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে বাতেনের বিরুদ্ধে। ওইদিন সাধারণ মুক্তিযোদ্ধা ও যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা অভিযোগ করায় আমি বাতেনের উপর ক্ষুব্ধ হই। তবে বাতেন মামলার এজাহারে অশালীন যে বক্তব্য তুলে ধরেছেন তা আমি বলি নাই।’ 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম