ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ০৫:১১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ০৬:২০

ব্রাহ্মণবাড়িয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টির জন্য ১৪ জন মনোনয়ন ফরম কিনেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিতরনের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে সংসদ সদস্যপদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা এম.এ করিম, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. নাজির মিয়া, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম.বি কানিজ, জেলা কৃষক লীগের সদস্য মো. আলী আশরাফ, বাংলাদেশ হিন্দু মহাজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অ্যাডভোকেট রাখেশ চন্দ্র সরকার।

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন ও  সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্চারামপুর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও আওয়ামী লীগ নেতা সাঈদ আহমেদ বাবু।

তবে চুড়ান্তভাবে ব্রাহ্মণবাড়িয়ার আসনগুলোতে কতজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন তা জানতে আরও দুই দিন অপেক্ষা করতে হবে।

/আরএ/

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম