বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যার মামলা ডিবিতে

সাভার প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ২২:৪১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২৩:০১

সাভার

সাভারের আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়া থানা থেকে মামলার নথিপত্রসহ গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ মামলায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তাই মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।’

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ‘মামলাটি হাতে পাওয়ার পরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে দিয়েছি।’

শুক্রবার দুপুরে জরিনা খাতুন তার বাবা আকবর আলীকে নিয়ে আশুলিয়ার গাজীরচট এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্বামীর বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তারা। এসময় বাসের মধ্যে চালক, হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসের চালকের লোকজন তাদের দুজনকেই মারধর করে। পরে রাত ৮টার দিকে আশুলিয়া ব্রিজের নিচে আকবর আলীকে চলন্ত বাস থেকে ফেলে দেয় চালকের সহকারীরা। এ ঘটনার কিছু সময় পরেই আকবর আলী বিষয়টি পুলিশকে জানান। পরে টহল পুলিশের একটি দল মরাগাঙ্গ এলাকা থেকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে জরিনার লাশ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি