ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

ফেনী প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১৪:২৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৪:৪৫

ফেনী ফেনীর ছনুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন । রবিবার (১১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে । ফেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলায় বাসিন্দা মো. নুরুল আমিন (৫৫) । তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রামীণ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। অপরজন হলেন মো. সিদ্দিকুর রহমান (৫৫), তার বাড়ী ফেনী সদরের হকদি এলাকায়।

ওসি জানান, রবিবার সকালে ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া হিলকিং নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ফেনীর ছনুয়া নামকস্থানে এসে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় ২ জন নিহত হন এবং কমপক্ষে ১৫ জন আহত হন।
আহতদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম