নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নড়াইল প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:০৩

নড়াইল

নড়াইল সদর ও কালিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নসিমন এবং মোটরসাইকেল দুর্ঘটনায় এসব নিহতের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইল সদর উপজেলার মীরাপাড়া নামক স্থানে নসিমন থেকে পড়ে বাবু মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত বাবু কালিয়া উপজেলার বনগ্রামের আবদুল ওদুদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার (১১ নভেম্বর) সকালে মীরাপাড়া এলাকায় দ্রুতগতিতে একটি নমিসন স্পিডব্রেকারে উঠে পড়ায় ছিটকে পড়েন বাবু নামের ওই যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার গভীর রাতে বাবুর মৃত্যু হয়।

এদিকে, সোমবার সকালে কালিয়া উপজেলার বুড়িখালীতে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মা রোকসানা বেগম (৪৫) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মা রোকসানাকে নিয়ে সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন তার ছেলে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মা নিহত হন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম