সৈয়দপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নীলফামারী প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১৫:৪৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে আফছার আলী পাপ্পু (২৫) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শহরের নুতন বাবুপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পারিবারিক সুত্রে জানা যায়, মাদকাসক্ত আফছার আলী পাপ্পুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যার দিকে পুলিশ নতুন বাবুপাড়া মোড় থেকে পাপ্পুকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার আফছার আলী পাপ্পুকে তিন মাসের বিনাশ্রম করাদণ্ডে দণ্ডিত করেন।
ওসি শাহজাহান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, পাপ্পুকে রাতেই জেলা কারাগাওে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান