ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ২০:১১আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২০:১৯

সড়ক দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর-চিনাইর সড়কে সিএনজি অটোরিকশা এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।  বুধবার (১৪ নভেম্বর) বিকালে আলেকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহজালাল (৩৮) নামে সিএনজির এক যাত্রী নিহত হন। নিহত শাহজালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার আমিরগঞ্জ গ্রামের মৃত আক্কাস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে সুলতানপুর-চিনাইর সড়কে আখাউড়াগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় অপর তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। আহত একজনের পরিচয় পাওয়া গেছে।  তার নাম শামসুন্নাহার বেগম (৬৫)। আহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান,হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম