রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত সকালে হবে : আরআরআরসি

কক্সবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ২২:৩৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২৩:৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত সকালে হবে : আরআরআরসি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে হবে বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম। বুধবার রাতে আরআরআরসি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, ‘ইউএনএইচসিআরের পক্ষ থেকে প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলা হয়েছে। আমরা তাদের মতামতগুলো ঢাকায় পাঠিয়েছি। পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এখনও আমাদের কিছু বলা হয়নি। তবে আমরা প্রত্যাবাসনের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। একইভাবে মিয়ানমারেরও এ বিষয়ে প্রস্তুতি রয়েছে বলে জানতে পেরেছি। তবে কবে প্রত্যাবাসন হবে সে সিদ্ধান্ত  বৃহস্পতিবার সকালে জানা যাবে।’

এর আগে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বুধবার দুপুরে সরকারি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ বৈঠক। বৈঠকে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম প্রত্যাবাসন ঘাট দিয়ে তালিকাভুক্ত ৩০টি পরিবারের ১৫০ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এজন্য সকল ধরনের কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধুমাত্র ইউএনএইচসিআরের সম্মতি পেলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাবে। এ প্রত্যাবাসনের ব্যাপারে আমরা আশাবাদী।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম