হবিগঞ্জের ৪ আসনে জাপার ৭ নেতা মনোনয়নপত্র কিনলেন

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ২৩:৫২আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২৩:৫৫

হবিগঞ্জের ৪ আসনে জাপার ৭ নেতা মনোনয়নপত্র কিনলেন হবিগঞ্জের চারটি আসনে জাতীয় পার্টির সাত নেতা দলীয় মনোনয়নপত্র কিনেছেন। হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে হবিগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ এই দুটি আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

জেলার ৪টি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীরা অন্য প্রার্থীরা হলেন– হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু; হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী অ্যাডভোকেট খায়রুল আলম,; হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল; হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহীন ও উপজেলা যুবসংহতির সহ-সভাপতি ফকির কাউছার।

এদিকে জাতীয় পার্টির নেতারা দলীয় মনোনয়ন ও মহাজোটের মনোনয়ন নিশ্চিত হওয়ার জন্য হাইকমান্ডের সঙ্গে জোর লবিং করছেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম