ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ আটক ৪১

বেনাপোল প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১০:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১০:৫৩

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ আটক ৪১

বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিশুসহ ৪১ জন নারী-পুরুষকে আটক করেছে। শুক্রবার (১৬ নভেম্বর ) সকাল ৮টার সময় শিকড়ী ও দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

প্রাথমিকভাবে জানা যায়, এর আগে তারা বিভিন্নভাবে অবৈধপথে ভারতে প্রবেশ করেছিল, পরে দেশে প্রবেশের পর আটক করা হয়েছে তাদের।  

আটকদের বাড়ি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ফরিদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শিকড়ী গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন শিকড়ী গ্রামের মাঠের মধ্যে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ, ৯ নারী ও ৯ জন শিশুকে আটক করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ৪১ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের