মেহেরপুরে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১১:২৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৪:২১

মেহেরপুর মেহেরপুরের পল্লিতে গলা টিপে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন (৩০) ওই গ্রামের রেজাউল হকের স্ত্রী ও একই গ্রামের আহমেদ আলী খানের মেয়ে।

এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযুক্ত রেজাউল হককে আটক করে পুলিশে দিয়েছে।

স্বজনরা জানায়, রেজাউল হক ও জাহানারা খাতুনের মধ্যে গত ১০-১৫ দিন আগে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে জাহানারা খাতুনকে কিছু দিন আগে স্বামীর বাড়ি থেকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার রাতে তাকে ফিরিয়ে নিতে রেজাউল তার শ্বশুরবাড়ি যায়। রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরারপথে পুকুরপাড়ে জাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, জাহানারার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে এ মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম