চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি

চবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১০:২২আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১০:৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় গণিত বিভাগের অয়োজিত কনসার্টের সময় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির মধ্যে হাতাহাতি  হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে হুড়োহুড়ির সময় দুইজন আহত হয়। আহতরা হলেন, প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের নিলু প্রামাণিক এবং সাংবাদিকতা বিভাগের একই বর্ষের মোস্তফা আল মামুন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

এব্যাপারে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম বলেন, ‘জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি সমাধান করেছি।’

সিএফসি পক্ষের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামান নূরের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পুলিশ ফাড়ির ইনচার্জ আকতার হোসেন বলেন, ‘ছাত্রদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম