খাগড়াছড়িতে পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৫৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৫৭

আগুনে পুড়ে যাওয়া পণ্যবাহী ট্রাক খাগড়াছড়ির পানছড়িতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ নভেম্বর) রাত ২ টার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় ফেনী থেকে পানছড়িগামী পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়। এ ঘটনার জন্য পানছড়ি বাজারের ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করছে।
ব্যবসায়ীরা জানান, পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে ইউপিডিএফ এর হুমকিতে গত ২০ মে থেকে পানছড়ি বাজারে আসতে পারছে না স্থানীয় পাহাড়িরা। একই সঙ্গে বাজারে পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংগঠনটি। ইউপিডিএফ’র কর্মীরাই পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন, ‘আগুনে ১৫ লাখ টাকার মুদি পণ্য ক্ষতি হয়েছে। ইউপিডিএফ পানছড়ি বাজারকে অচল করে দিতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে ইউপিডিএফ মুখপাত্র নিরন চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের করেও তাকে পাওয়া যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল আলম জানান, ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৩ জানুয়ারি রাঙামাটির নানিয়ারচরের কেঙ্গালছড়ি এলাকায় পণ্যবাহী দুইটি ট্রাকে অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম