বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৫:৫৬আপডেট : ০৬ মে ২০২৪, ১৭:২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে। তারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায়। বিদেশি প্রভুদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

সোমবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।

আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, ‘বিএনপি এবং স্বাধীনতাবিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থা দিন দিন নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে৷ এ জন্যই আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আর আজকে হত্যাকারীরা বলে এই দেশে গণতন্ত্র নেই৷ শহীদ আহসান উল্লাহ মাস্টারের মতো একজন ত্যাগী নেতা জীবিত থাকলে এই অপরাজনীতির বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।’

আওয়ামী লীগের আমলে কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। তারাই বলে এই দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই।’

বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য নানান ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সবাইকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সাংবাদিক মো. আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল