সিরাজগঞ্জে পিকআপ চাপায় ২ শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫২আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৫

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে পিকআপের চাপায় সয়দাবাদ বিদ্যুত প্লান্টের  দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সদর উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ বাসস্টপে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি সৈয়দ সহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শামিম হোসেন (৩২)। তারা দু’জনই সয়দাবাদ বিদ্যুৎ প্লান্টের শ্রমিক।  

ওসি সৈয়দ সহিদ আলম জানান, ঢাকা থেকে মুরগী পরিবহনকারী একটি খালি পিকআপ বেপরোয়াভাবে চালিয়ে উত্তরবঙ্গ যাওয়ার  পথে সয়দাবাদ এলাকায় জাহাঙ্গীর হোসেন  ও শামিম হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তারা বিদ্যুৎ প্লান্টে কাজে যাওয়ার জন্য প্রতিদিনের মতো বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ ঘটনায় আহত হন আরও দুই জন। আহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান,পলাতক পিকআপ ও চালককে খুঁজছে পুলিশ।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম