টঙ্গীতে মুখোশধারীদের চাপাতির কোপে কিশোর নিহত

গাজীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ০৯:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০৯:১৩

গাজীপুর টঙ্গীতে মুখোশধারীদের চাপাতির কোপে হাবিব (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার রাতে টঙ্গীর আরিচপুর জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহত হাবিব গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার আশরাফুল আলমের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচার দোকানের কর্মচারী।

আহতরা হলেন মাহফুজ (১৪), হাফেজ (২৩), হাসান (১৫), জিসান (১৫), সোহেল (১৭) ও রোহান (১৫)। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার হাসপাতলে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত হাসানকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি কামাল হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ১০টার দিকে মুখোশধারী  ৮-১০ জনের একদল কিশোর চাপাতি, ছোরা ও অস্ত্র নিয়ে টঙ্গীর জামাই বাজার এলাকায় রাস্তায় নেমে আসে। এ সময় তারা যাকেই সামনে পেয়েছে তাকেই এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে।

তিনি আরও জানান, নিহত কিশোর হাবিব ঘটনার শিকার। এ ঘটনার সময় হাবিব দোকান বন্ধ করে বাসায় ফিরছিল। মুখোশধারী কিশোরদের সামনে পড়লে তাদের চাপাতির কোপে সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।       

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম