রোয়াংছড়িতে ভাগিনার হাতে মামা খুন, আহত ১

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৯ নভেম্বর ২০১৮, ১৫:২০আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৫:২০

বান্দরবান

বান্দরবানের রোয়াংছড়িতে আপন ভাগিনা উক্যসিং মারমার হাতে মামা সিংনুমং মারমা খুন হয়েছেন। এ ঘটনায় নিহ‌তের বড় বোন হ্লা‌মে‌চিং মারমা আহত হ‌য়ে‌ছেন। নিহত সিংনুমং মারমা ম্রক্ষ্যং পাড়ার বাসিন্দা সাগ্য মারমা ছেলে। রবিবার (১৮ নভেম্বর) রাতে ম্রক্ষ্যং পাড়ায় এ ঘটনা ঘটে।

বান্দরবান রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, এ ঘটনায় উক্যসিং মারমাকে আটক করা হয়েছে। 

এলাকাবাসীরা জানায়, নিহত সিংনুমং মারমা ও তার স্ত্রী চিং ম্রাস্বং মারমার মধ্যে বাগ বিতণ্ডার আওয়াজ শুনে মৃত সিংনুমং মারমার বড় বোন হ্লামেচিং মারমা ঘটনা স্থলে এসে স্বামী-স্ত্রীকে ঝগড়া না করার জন্য ব‌লেন। এসময় বড় বোনের কথা না শুনলে তিনি ‌নিহত সিংনুমং মারমাকে থাপ্পর মারেন। এরপর সিংনুমং মারমাও বড় বোনকে আক্রমণ কর‌লে বড় বোন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বড় বোনের ছেলে উক্যসিং মারমা তার মামাকে লাঠি দি‌য়ে আঘাত করে। লা‌ঠির আঘা‌তে সিংনুমং মারমা গুরুতর আহত হ‌লে পাড়াবাসীরা আহত অবস্থায় ভাই-বোনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার প‌থে সিংনুমং মারমা মারা যান। প‌রে তার বড় বোনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

বান্দরবান রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘ম্রাক্ষ্যং পাড়ায় খুনের ঘটনার কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তি লাশ উদ্ধার ক‌রেছে। এই ঘটনায় জ‌ড়িত থাকায় তার ভা‌গ্নে উক্যসিং মারমাকে আটক করে থানা আনা হয়েছে। বর্তমা‌নে লাশটি বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তুতি চলছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক