ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ রানা (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার শিবনগর দাসপাড়া থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত শরিফুল ইসলাম মোল্ল্যার ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ইউনুচ আলী বলেন, ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। এব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।’








