‘শাল দুধ খাওয়ানোর মাধ্যমে শিশু মৃত্যুহার ৩১ ভাগ কমানো সম্ভব’

ময়মনসিংহ প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ২১:০৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:১৪

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ‘মায়ের বুকের শাল দুধ নবজাতক শিশুর জীবনে প্রথম টিকা। শাল দুধ খাওয়ানোর মাধ্যমেই শিশু মৃত্যুহার শতকরা ৩১ ভাগ কমানো সম্ভব। এ দুধের কারণে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়’।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। সিভিল সার্জন ডা. একেএম আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. আব্দুল গনি, ডা. পরীক্ষিত কুমার পাড় বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা বলেন, জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশু শুধু মায়ের দুধই খাবে। এর মাধ্যেমে শিশুর সব পুষ্টি চাহিদা পূরণ হবে এবং শিশুর জন্ডিস হওয়ার আশঙ্কা থাকে না। মায়ের দুধ খাওয়ালে শিশুর ভবিষ্যতে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ হওয়ার ঝুঁকি কমে যায়। শিশুর পাশাপাশি মায়েরও স্তন ও জরায়ু ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়।
শিশুকে গুঁড়া দুধ ও কৃত্রিম শিশু খাদ্য খাওয়ানো যাবে না দাবি করে চিকিৎসকরা আরও বলেন, গুঁড়া দুধ খাওয়ালে শিশুর ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, কান পাকা, শ্বাসকষ্ট, চর্মরোগসহ অপুষ্টিজনিত রোগ হওয়ার আশঙ্কা থাকে এবং শিশুর মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়।
বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বক্তব্যে বলেন, মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে বিপণন বন্ধে ২০১৩ সালে আইন করা হয়েছে। সেই আইন বাস্তবায়নে সবার সহোযগিতা চেয়েছেন তিনি।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক