ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডব্রেকার এবং জেব্রা ক্রসিংয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ০০:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ০১:০১

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডব্রেকার এবং জেব্রা ক্রসিংয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে স্পিডব্রেকার এবং জেব্রা ক্রসিং দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২১ নভেম্বর) সকালে বিদ্যালয়ের সামনের মহাসড়কের দুই পাশে এই মানববন্ধন হয়।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে মহাসড়ক পাড় হতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার সময় মাইক্রোবাস চাপায় মোস্তাকিন বিল্লাহ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ অবস্থায় অবিলম্বে বিদ্যালয়ের সামনে মহাসড়কে স্প্রিডব্রেকার আর জেব্রাক্রসিং দেওয়ার দাবিতে তারা মানববন্ধনের আয়োজন করে। যদি শিক্ষক শিক্ষার্থীদের দাবি মানা না হয় তাহলে মহাসড়কসহ রেলপথ অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছৈ মানববন্ধ থেকে।

মানববন্ধনে উপস্থিত অভিভাবক প্রতিনিধি সদস্য হারুন অর রশিদ বলেন, আমাদের ভাদুঘর গ্রামে প্রায় পঞ্চাশ হাজার লোকের বসবাস। এরমধ্যে এই উচ্চ বিদ্যালয়ে গ্রামের বেশির ভাগ শিক্ষার্থী লেখাপড়া করছে। তারা বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে প্রায়শই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা মানববন্ধন থেকে দাবি করেছি দ্রুত যেনো বিদ্যালয়ের সামনের সড়কে স্পিডব্রেকার এবং জেব্রা ক্রসিং দেওয়া হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী