‘কিছু এনজিও মানবাধিকার পরিপন্থী কাজ করছে’

খুলনা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ২৩:৪১আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২৩:৪৪

বক্তব্য রাখছেন কাজী রিয়াজুল (ছবি– প্রতিনিধি)

দেশে কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) মানবাধিকার পরিপন্থী কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। খুলনা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী রিয়াজুল হক বলেন, ‘মানবাধিকার সংগঠনের নামে কিছু কিছু এনজিও মানবাধিকার পরিপন্থী কাজ করছে। এদের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের কোনও সম্পর্ক নেই। অধিকার লঙ্ঘনের ঘটনা অবশ্যই আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচন আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক এবং উন্নয়ন-অগ্রগতির বাংলাদেশ ধরে রাখতে জনমত গঠন করতে হবে। এজন্য বিশেষ করে সাংবাদিকরা ব্যাপক ভুমিকা রাখতে পারেন।’

কাজী রিয়াজুল হক বলেন, ‘খুলনার স্মৃতি আমায় শুধু নাড়াই দেয়, আবার আমার কর্মক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। খুলনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আমি অনেক উৎসাহ-উদ্দিপনা পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে।’

অনুষ্ঠানের শুরুতে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী রিয়াজুল হককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছ জানানো হয়। এসময় কাজী রিয়াজুল হক প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তার পক্ষ থেকে ফুলের তোড়া তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক কাজী আরফান আশিক, উপ-পরিচালক এম. রবিউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য হাসান আহমোদ মোল্লা ও সোহরাব হোসেন, ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সাবেক সদস্য সচিব মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাব সদস্য গোলাম মোস্তফা সিন্দাইনী, আতিয়ার রহমান, মুহাম্মদ আবু তৈয়ব, মো. আব্দুল হালিম, মো. রাশিদুল ইসলাম, এস এম ফরিদ রানা ও মাহবুবুর রহমান মুন্না।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক