মোহাম্মদপুরে গ্যাসের আগুনে দগ্ধ ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ২৩:১৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় গ্যাসের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গ্যাস সংযোগ লাইনের লিকেজ চেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন– মিস্ত্রি বিল্লাল (৩৫), নাইমা (৪৫), নাইম (৭), মনোয়ার (২৮) ও বাড়িওয়ালি হোসেন আরা (৫৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ হোসনে আরার ভাই কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বর বাসাটি তার বোন হোসনে আরার। সম্প্রতি ওই বাসার কোনও কোনও ফ্ল্যাটে গ্যাসের সংযোগ পাওয়া যাচ্ছিল না। এ কারণে বিল্লাল নামে এক মিস্ত্রিকে ডেকে তা পরীক্ষা করা হচ্ছিল। পাঁচতলার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ চেক করার জন্য বিল্লাল দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায়। এ সময় পাঁচজন আগুনে দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম জানান, আগুনের সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তারা জানতে পারেন পাঁচতলায় ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

/এনএল/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম