দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে স্বপন মণ্ডল (৩০) নামের এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের মামলার ওয়ারেন্ট ছিল।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। সে ওই এলাকার জমির উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর এলাকার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে স্বপন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের মামলার ওয়ারেন্ট ছিল, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।








