সুন্দরবনে নিখোঁজের ৩ দিন পর বনরক্ষীর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৯:৩৪

বনরক্ষী সোহেল রানা তালুকদার (ছবি– প্রতিনিধি) পূর্ব সুন্দরবনের বলেশ্বর নদীতে পড়ে ডুবে যাওয়ার তিন দিন পর বনরক্ষী সোহেল রানা তালুকদারের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি টিম বলেশ্বর নদী থেকেই লাশটি উদ্ধার করে।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় বন বিভাগের ট্রলার থেকে পানিতে পড়ে তলিয়ে যান সোহেল রানা।

বন বিভাগ সূত্র জানায়, আজ দুপুরে শরণখোলা ফায়ার সার্ভিস ও বন বিভাগের উদ্ধারকারী একটি যৌথ টিম ডুমুরিয়া টহল ফাঁড়ির বিপরীতে মুন ইটভাটার কাছে বলেশ্বর নদীতে একটি লাশ ভাসতে দেখে। পরে লাশটি উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে যায়।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার লাশ বলেন, ‘ময়নাতদন্তের পর সোহেলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম